বিগত ২৩শে আগষ্ট ২০২৫ ইং শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা মিলনায়তনে এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল মহোদয় । এসময় এসপিএন সাংস্কৃতিক একাডেমির পরিচালক আকাশ দাশের পরিচালনায় ও অভিজিৎ বড়ুয়ার সঞ্চালনায়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়াস্থ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি মহোদয়, চিত্রশিল্পী টিকলু দে, একাডেমির প্রতিষ্টাতা পরিচালক চিত্রা দাশ, লিজা দাশ, সাগর দাশ গীতিকার ও সুরকার বেলাল উদ্দিন হৃদয়, সংগীত শিক্ষক খোকন মালাকার, ইলা চৌধুরী, বাবলা কিশোর পাল, সজীব চৌধুরী, রবিন দাশ, নৃত্য শিল্পী সুকান্ত চৌধুরী, সংগীতা ভট্টাচার্য ,সাংবাদিক ও অধ্যাপক পুস্পেন চৌধুরী, খোকন সুশীল, সাইফুল ইসলাম, দেশপ্রিয় বড়ুয়া, এম দলিলুর রহমান ও সুমন মজুমদার হিরোসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসপিএন সাংস্কৃতিক একাডেমির সাতটি শাখা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক সংগীত ও একক নৃত্য পরিবেশিত হয় এবং শেষে শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানায় আগামীতে এধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ২:৪৪ অপরাহ্ণ