কর্ণফুলীতে ১৯৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ জন

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম ।
প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ১০:২৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ১৯৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি’কে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ মহোদয় ।

আজ ১৬ই আগষ্ট শনিবার বিকালে কর্ণফুলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিআই আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ এবং কর্ণফুলী থানার সাব ইন্সপেক্টর তানভীরের সঙ্গীয় ফোর্স’সহ সেনাবাহিনীর সাথে শাহ আমানত সেতুর টোল প্লাজার এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মো: নুরুল আমিনের ছেলে মো: মুসা (৩০) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নীলা এলাকার শামসুল আলমের ছেলে ইমাম হোসেন(৩৪)।
ধৃত আসামীদের মামলার কাজ পক্রিয়াধীন জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের নিজস্ব প্রতিনিধিকে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন