সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও রিপোটার্স ক্লাব এর মানববন্ধন
আর কবীর, চৌগাছা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ । ৮:৪৩ পূর্বাহ্ণ
ঢাকা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবা লোকে শতশত মানুষের সামনে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতি বাদে প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রেসক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও বার্তা বিডি.কম এর সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, প্রমুখ ।
এ সময় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ন আহবায় টিপু সুলতান, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল,সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ ,শওকত আলী,নুরুল ইসলাম,শিপলু রহমান,সুমন রেজা ,শাহীন ,সোহেল,রেজাউল করিম সাগর , সোহান, সৌরভ, প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান।সরকার দাবি মানতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।