*সিএমপি’র কোতোয়ালী থানার পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে চক্রের ০৭(সাত) সদস্য গ্রেফতার এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার*

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম।
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৭:৫৭ পূর্বাহ্ণ

কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্ত্র) মোঃ রবিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান ডিউটি করাকালে বিগত ১০/০৮/২০২৫ ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় সিনেমা প্যালেস মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালী থানাধীন আমতল সাফিনা হোটেলের পাশে বাহার লেইনের মুখে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ডাকাতির করার জন্য অবস্থান করতেছে।

এপেক্ষিতে আভিযানিক টিম বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে চক্রের সদস্য ০১। মোঃ ইয়াসিন এরফান প্রঃ সাব্বির (২৫), ০২। মোঃ মিনহাজ (২০), ০৩। মোঃ জাহেদ, ০৪। মোঃ ইমাম হোসাইন প্রঃ ছোটন (২০), ০৫। মোঃ মনজুর আলম প্র: মুন্না(৪২), ৬। মোঃ ইউসুফ প্রঃ সোহেল (৩০), ৭। শাহ আলম প্রঃ আলম (২৭) দের গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১ টি রামদা, ০১ টি ছোরা ও ০২ টি টিপ ছোরা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা তাদের পলাতক অজ্ঞাতনামা সহযোগীসহ রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি এবং টেরিবাজার আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে শলা-পরামর্শ করতেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজুর খবর পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ-১০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের নিজস্ব প্রতিনিধিকে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন