বিলাইছড়িতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি,রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ৯:১৪ অপরাহ্ণ

আজ বুধবার (৩০ জুলাই) ২০২৫ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এর উদ্যোগে উপজেলা গণ মিলনায়তনে পুরস্কার বিতরণী ও মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক , বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত, মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক। এছাড়াও ১নং বিলাইছড়ি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান, বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যরা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যতবেশি শিক্ষিত সেই জাতি ততোবেশি উন্নত। আরো বেলন এই দূর্গম বিলাইছড়ি শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকে সচেতন হতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিগণ বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও ফারুয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন