সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ভূজপুর বাগান বাজার ইউপি যুবলীগের সভাপতিসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার*

শেখ শহীদুল ইসলাম বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৭:০৭ পূর্বাহ্ণ

উপ-পুলিশ কমিশনার ডিবি-উত্তর(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং মহোদয়ের এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মিজানুর রহমানের নের্তৃত্বে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এসআই (নিরস্ত্র) সুমন দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/০৭/২০২৫ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় সিএমপি আকবরশাহ থানাধীন মক্কা হোটেল এন্ড বিরানী হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা আসামী ০১। মোঃ আবু মুছা (৪৯), ০২। মোঃ মোশারফ হোসেন (৩৯) ও ০৩। মাসুদ রানা(৩৩) দেরকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার জব্দ করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আবু মুছা (৪৯), নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ভূজপুর ০১নং বাগান বাজার ইউপির সভাপতি। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানান ডি বি কতৃপক্ষ আমাদের নিজস্ব প্রতিনিধিকে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন