২৪ জুলাই ২০২৫ খ্রি. তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুুজ্জামান আকতার মহোদয় ট্রাফিক উত্তর অফিসের বাৎসরিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় সহ ট্রাফিক উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মহোদয় অফিসের দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্রসমূহ পর্যালোচনা করেন এবং সন্তোষজনক মন্তব্য প্রদান করেন। এ সময় তিনি নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেন।
1️⃣ সকাল ৭:৩০ হতে দুপুর ২:৩০ এবং ২:৩০ হতে রাত ১১:০০ পর্যন্ত সকল অফিসার ও ফোর্সকে যথাযথভাবে ডিউটিতে নিয়োজিত থাকার নির্দেশনা।
2️⃣ মূল শহরে রাত ১১:০০ ঘটিকার আগে কোনো ট্রাক বা ক্যাভার্ড ভ্যান প্রবেশ করতে পারবে না।
3️⃣ সকল অফিসার ও ফোর্সকে উত্তম পোশাকে, যথাসময়ে ডিউটিতে উপস্থিত থেকে জনগণের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি চট্টগ্রাম মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে মর্মে ব্যক্ত করেন।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৭:০২ পূর্বাহ্ণ