১৬জুলাই তারিখ ঘটিকা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন , চৌগাছা উপজেলা শাখার, সংগঠনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম এর নেতৃত্বে, “গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে” বাংলা ব্লকেড কর্মসুচি (৪০/৫০) চৌগাছা ভাস্কর্যের মোড়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
উল্লেখ্য, বর্ণিত কর্মসুচি চলাকালীন চৌগাছা ভাস্কর্যের মোড়ে ১০/১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
উক্ত কর্মসুচিতে অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চৌগাছা উপজেলা শাখার সদস্য সচিব ছাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, শোভিক আহমেদ, যুগ্ম সদস্য সচিব সম্রাট হোসেন, মোস্তাফিজুর রহমান, মুখপাত্র ইয়াসিন আরাফাত, সংগঠক আশরাফুজ্জামান আবির, নাঈম রেজা নয়ন, ওয়াহিয়া আক্তার সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৮:৪৯ অপরাহ্ণ