আজ রাঙ্গামাটির বিলাইছড়িতে মঙ্গলবার (১৫ই জুলাই) ২০২৫খ্রিঃ দুপুর ১:২০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক এর নিজ কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিলাইছড়ি উপজেলার সার্চ কমিটির সদস্যবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোরা প্রদান করেন এনসিপির পক্ষে বিলাইছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিলাইছড়ি উপজেলার সার্চ কমিটির আহ্বায়ক বাবু সুখময় তঞ্চঙ্গ্যাসহ NCP এর সকল সদস্যবৃন্দ।
এসময় এনসিপি নির্বাহী কর্মকর্তাকে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নে প্রতিশ্রুতির আশ্বাস দেন।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৮:৪৫ অপরাহ্ণ