বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৮:০২ পূর্বাহ্ণ

নার্য্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১:০০ টায় উপজেলা কনফারেন্স হলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

অসীম চাকমা। সভা পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। প্রধান অতিথি পরিবার পরিকল্পনা কর্মীদের বলেন, দুর্গম এলাকায় প্রতিটি জায়গায় গিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য আপনারা যারা এ কষ্ট করছেন তা সমতলের চেয়ে অনেক অনেক বেশি। তিনি প্রশাসনের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সবসময় স্মরণ করবেন এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৪নং বড়থলি ইউনিয়ন চেয়ারম্যান জামায়া তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

আলোচনা সভায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন কর্মীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। সভা শেষে ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন কর্মীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন