বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়িতে আজ শুক্রবার (১১জুালাই)২০২৫ইং সন্ধা ৭:৩০ ঘটিকায় জেলা পরিষদের উদ্যোগে কেংড়াছড়ি জোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুভ উদ্বোধন এর আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেংড়াছড়ি জোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোজাফফার আহমেদ।
এ সময় মিলাদ-মুনাজাতের মাধ্যমে ও মাটি কেটে কেংড়াছড়ি জোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর কাজের উদ্বোধন করেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি জোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর কার্যকরী কমিটির সভাপতি মিসেস নদর নাহার বেগম, সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন, সসাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সদস্য মোঃ মনির হোসেন, সিনিয়র সদস্য মোঃ সেলিম সরদার ও জমি দাতা কেংড়াছড়ি ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মহর আলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কেংড়াছড়ি বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মোঃ আঃ আজিজসহ প্রায় ২০-২৫ জন।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৩:৩৮ অপরাহ্ণ