বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ । ৯:০৩ অপরাহ্ণ

বিলাইছড়িতে কৃষক পরিবারের সদস্যদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ২০২৫ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বেল, কাঠাল, নিম ও জাম গাছের চারা বিতরণ করেন, বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল চারা প্রণোদনা ২৬০টি, তালের চারা প্রণোদনা ১০০টি, ক্ষুদ্র প্রান্তিক ৪০টি কৃষক পরিবারে আমের চারা প্রণোদনা ৫টি করে ও ৫০০জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে চারা বিতরণ করা হয়েছে। ৫শ জন শিক্ষার্থীর মাঝে ১টি বেল, ১টি কাঠাল, ১টি নিম ও ১টি করে জাম গাছের চারা বিতরণ করে কৃষি বিভাগ।

এসময় বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি. কৃষিবিদ সুমন গুপ্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন