বিলাইছড়িতে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ৪:২৬ অপরাহ্ণ

আজ রবিবার (২৯জুন) ২০২৫ ইং তারিখে বিলাইছড়ি উপজেলায় যুব উন্নয়ন অফিসে সকাল ১১:০০ টা থেকে বিকেল ২:০০টা পর্যন্ত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই পতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যাবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩য় পর্যায়(১ম সংশোধীত)” শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স এর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গামাটির মোঃ শরিফুল হক, ক্রেডিট এন্ড মার্কেটিং কর্মকর্তা প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গামাটির সুমন চাকমা, কমিউনিটি সুপার ভাইজার যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গামাটির মোঃ মাসুদ রানা এবং প্রশিক্ষণার্থী ২০জন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের শুরুতে কলম ১টি, খাতা ১টি এবং ব্যাগ ১টি ও শেষে সম্মানিত ৫০০ টাকা ভাতাসহ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান কর হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন