রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়িতে গতকাল শনিবার (২৮জুন) ২০২৫ইং সন্ধা ৭:০০ ঘটিকায় ২নং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের পরিচিত সভার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এ সভায় সভাপতিত্ব করেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার সহসভাপতি মো: আ: বারেক খাঁ, বিশেষ অতিথি উপজেলা বিএনপি সহসভাপতি মো: আবুল হাসেম , উপজেলা বিএনপি উপদেষ্টা মোঃ কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম সরদার,২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ছগির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ ছগির হোসেন, সাধারণ সম্পাদক মো: মোবারক খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ২৩-২৫ জন উপস্থিত ছিলেন।

মোঃ মোজাফ্ফার আহমেদ
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ১২:৪৫ অপরাহ্ণ