মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এসআই (নিরস্ত্র) সুমন দে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিগত ২৫/০৬/২০২৫ খ্রিঃ ০০:৪০ ঘটিকায় ডবলমুরিং থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে আসামি আতিকুর রহমান @ নাবিদ (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, সাং- দেওয়ানহাট, মিঠাগলি, থানা- ডবলমুরিং, চট্টগ্রামকে আটক করেন এবং তার দখল ও হেফাজত হতে (ক Toyota ব্র্যান্ডের ০১(এক)টি চোরাই প্রাইভেট কার, খ) ০১ (এক) টি নকল ট্যাক্স টোকেন,
গ) ০১ (এক) টি নকল ফিটনেস সনদপত্র, ঘ) ০১ টি নকল REGISTRATION ACKNOWLEDGEMENT SLIP উদ্ধারপূর্বক জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা নং- ১৬ তাং-২৫/০৬/২০২৫ খ্রি:, ধারা: ৪১১/ ৪২০/ ৪৬৭/ ৪৭১/ ৩৪;পেনালকোড- রুজু করা হয়েছে আমাদের প্রতিনিধিকে থানা কতৃপক্ষ অবহিত করেন।।

শেখ শহীদুল হক বাবলু
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ১:৫৮ পূর্বাহ্ণ