*সিএমপি’র ডবলমুরিং থানা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর সরাসরি হামলাকারী (অস্ত্রধারী) ও হত্যা মামলার আসামী গ্রেফতার প্রসঙ্গে*।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ

ভিকটিম মোঃ ইউসুফ (৩৫) ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া আইস ফ্যাক্টরী নামক একটি বরফের কারখানায় চাকুরি করত। প্রতিদিনের ন্যায় সে ইং ০৫/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় তার কাজে যায়। একই তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকার দিকে ভিকটিম মোঃ ইউসুফ তার মাকে মোবাইল ফোনে জানায় যে, সে ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করার জন্য যাচ্ছে । পরবর্তীতে ভিকটিমের পরিবার জানতে পারেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট মোড় পাকা রাস্তার উপর এবং আশপাশ এলাকায় দুপুর থেকে স্থানীয় এবং বহিরাগত বহু লোকজন জড়ো হয় ঐদিন বিকালে ভিকটিম মোঃ ইউসুফ দেওয়ানহাট এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করার জন্য ঐ এলাকায় থাকাকালে এজাহারনামীয় আসামীগনসহ তাদের অজ্ঞাতনামা অন্যান্য সহযোগী আসামীগণ বেআইনী জনতাবন্ধে হাতে লাঠি সোটা, লোহার বড়, ধারালো কিরিস, দেশী ও বিদেশী অস্ত্রসস্থ সহকারে খুন করার উদ্দেশ্যে এলাপাতাড়ী মানুষের জানমালের উপর আঘাত করে, দেশী ও বিদেশী অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। আসামীদের ছোড়া গুলিতে ভিকটিমের মাথায় লেগে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় পাকা রাস্তার উপর গত ০৫/০৮/২০২৪ ইং তারিখ বিকাল ২০:৩০ ঘটিকার সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যায়। অতঃপর ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ভিকটিম মোঃ ইউসুফকে মৃত বলে ঘোষনা করেন। এই সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে সিএমপির ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করলে সিএমপি এর ডবলমুরিং মডেল থানার এফআইআর নং-০৮, তারিখ-০৯/০৪/২৫ ইং, ধারা-১৪৩/১৪৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

মামলার তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিএমপির ডবলমুরিং থানার একটি চৌকশ টিম গত ২২/০৬/২০২৫ ইং তারিখ রাত ২২:৩০ ঘটিকা সময় ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ আকবর আলী (৪৬), পিতা-মৃত আব্দুল গুরুর সওদাগর, মাতা- মৃত কুলসুমা খাতুন, সাং- পানওয়ালাপাড়া, হাড্ডি কোম্পানীর বাড়ী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে তার নিজ বাসা হতে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। উক্ত আসামীসহ তার সহযোগীরা গত ০৫/০৮/২০২৪ ইং তারিখ ২০.৩০ ঘটিকার সময় ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় পাকা রাস্তার উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে লাঠিসোটা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ হামলা চালায়। মামলার ঘটনায় উক্ত আসামী এবং তার সহযোগীদের আক্রমনে ভিকটিম মোঃ ইউসুফ (৩৫) মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ০৭ (সাত) টি মামলা রয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানান কতৃপক্ষ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন