বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম কেন্দ্রে কথা৭১.টিভির আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন হয়েছে।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫ । ২:২৬ পূর্বাহ্ণ

বিগত ২০ জুন ২০২৫ ইং শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হলো‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২ বাংলা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীকে ঘিরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন গণমাধ্যম kotha71.tv।

অনুষ্ঠানের সূচনা হয় শুভ উদ্বোধন পর্ব দিয়ে, উদ্বোধন ঘোষণা করেন kotha71.tv-এর উপদেষ্টা স্নিগ্ধা আচার্য। এরপর পরিবেশিত হয় kotha71.tv-এর নিজস্ব থিম সং, যার সুনিপুণ পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক দুর্জয় দাশ।

এরপর একে একে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও একাডেমির শিক্ষার্থীরা পরিবেশন করেন ছন্দোময় নৃত্য ও আবৃত্তি। রবীন্দ্রনাথ ও নজরুলের গানে মোহিত করে রাখেন একাধিক শিল্পী। সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুণী শিল্পীরাও। তাঁদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি গানে পুরো মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম স্যার। জেনারেল ম্যানেজার প্যাসিফিক জিন্স
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সুজিত ভট্টাচার্য দোলন মহোদয় ডিরেক্টর পটিয়া শেভরন।
মুখ্য আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন সুকান্ত বড়ুয়া মহোদয় চেয়ারম্যান সৃষ্টি ফাউন্ডেশন ও kotha71.tv উপদেষ্টা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ কুমার দাস মহোদয় বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ মাটিরাঙ্গা সরকারি কলেজ খাগড়াছড়ি, মিজানুর রহমান সোহেল মহোদয় সমাজসেবক ও পরিচালক পলি হাসপাতাল, এফ,এ নয়ন চৌধুরী মহোদয় শিল্পী ও বিশিষ্ট সংগঠক, নাসির আহমেদ খান মহোদয় সভাপতি চট্টগ্রাম লোকজ শিল্পী কল্যাণ সংস্থা, সঞ্চায়ন নাথ মহোদয় ব্যবস্থাপনা পরিচালক ফ্লাই ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস, কাঞ্চন দে মহোদয় সংগঠক ও সমাজসেবক, রাজ সাগর ভাই বাংলাদেশ চলচিত্র নাট্যকার ও মডেল অভিনেতা।
সভাপতিত্ব করবেন সজল কুমার নাথ ,চেয়ারম্যান kotha71.tv
স্বাগত বক্তব্য রাখেন সরন সাহা আহবায়ক kotha71 tv
সূচনা বক্তব্য প্রদান করেন সুকুমার দে সদস্য সচিব kotha71.tv
সঞ্চালনায়:- সোমা সরকার, নিতা পান্হ নিতু, প্রণিতা দেব চৈতি, মোঃ মহিউদ্দিন, অংকিতা আচার্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন রবীন্দ্র-নজরুলের জীবন, সাহিত্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন রবীন্দ্রনাথ ও নজরুল কেবল কবি নন, তাঁরা দুই বাংলার মানবতার সেতুবন্ধন।
তাঁদের চেতনা আজও সমান প্রাসঙ্গিক মানবিকতা, সাম্য ও সৃজনশীলতার প্রতীক হয়ে।
Kotha71 tv পক্ষ থেকে চারটি সংগঠন কে আমন্ত্রণ জানানো হয়,সারেগামাপা সংগীত নিকেতন, অপ্সরা গীতি নৃত্যালয়,সুরাঙ্গন বিদ্যাপীঠ ও সুরান্তন সংগীত বিদ্যাপীঠ।

অনুষ্ঠান শেষে এক বিশেষ বক্তব্যে kotha71.tv-এর চেয়ারম্যান সজল কুমার নাথ বলেন “রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের জাতীয় চেতনার দুই অগ্রদূত। তাঁদের জীবন ও সাহিত্য আমাদের পথের দিশারী। কথা৭১.টিভি সবসময় এই আলোকবর্তিকা ধারণ করে এগিয়ে যেতে চায়। এই আয়োজন তারই ধারাবাহিক প্রকাশ।”

আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি কে জানানো হয় ভবিষ্যতেও এরকম সৃজনশীল ও মানসম্পন্ন আয়োজন অব্যাহত থাকবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন