কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৪ জন গ্রেফতার করেছে।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ১১:৫৭ পূর্বাহ্ণ

১৮ জুন খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকায় লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৪ (চার) জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ১। আব্দুল লতিফ শাহিন (২৫), ২। শাহিনা আক্তার (২৭), ৩। মোঃ রুবেল আহমদ (৩৫), ৪। নাসিমা আক্তার (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমাদের প্রতিনিধি কে জানান।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন