ভিকটিম মোঃ হানিফ আসামী মোঃ খোরশেদ মোল্লার বড় মেয়ের জামাই। ভিকটিম হানিফের সহিত আগামী নুরজাহান আক্তার আখি (২২) এর অনুমান সাত বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর হইতে বিভিন্ন সময়ে তাদের মধ্যে সাংসারিক কলহ হতো। বিগত ১৫/০৬/২০০২৫ ইং তারিখ অনুমান ০৫.০৫ ঘটিকার সময় ভিকটিম তার শিশু কন্যা হাবিবা (০৩) এর অসুস্থতার কথা জানিতে পারিলে আসামীদের বর্তমান ঠিকানার বাড়ীতে যায়। ভিকটিম আসামীদের বাসায় গেলে আসামীদের সহিত ভিকটিমের পুনরায় তর্ক-বির্তক হয়। একপর্যায়ে আসামী মোঃ খোরশেদ আলম মোল্লা পূর্ব পরিকল্পিতভাবে তাহার পাঞ্জাবির ডান পকেটে থাকা ধারালো ছুরি দ্বারা ভিকটিমের বুকে আঘাত করিলে ভিকটিম দৌড়ে পালানো সময় আসামী মোঃ খোরশেদ মোল্লা, তাহার ছেলে মোঃ আরিফ মোল্লা এবং ছেলের বন্ধু মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাবু ভিকটিমের পিছনে পিছনে ধাওয়া করিয়া মাঝের ঘোনা ফরিদের বাড়ীর সামনে গলা চিপা কাঁচা রাস্তার উপর ফেলিয়া আসামীরা দেশীয় ছুরি ও সেভেন গিয়ার ছুরি দ্বারা উপর্যপুরী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া ভিকটিমের মৃত্যু নিশ্চিত করিয়া ঘটনাস্থল হইতে চলে যায়।
এ সংক্রান্তে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২২, তাং-১৬/০৬/২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রূজু হলে এসআই (নিরস্ত্র) মুহাম্মদ নুর ইসলাম নেতৃত্বে এসআই (নিঃ) কাজী আবিদ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকার বিভিন্ন থানায় অভিযান পরিচলনা করিয়া হত্যাকাণ্ডের সহিত সরাসরি জড়িত আসামী ১। নুরজাহান আক্তার আখি (২২), ২। রহিমা বেগম (৪৫) দেরকে বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ মাঝের ঘোনা এলাকা হইতে গ্রেফতার করেন এবং ৩। মোঃ আরিফ মোল্লা (২০) ও ৪। মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাবু (১৯) দেরকে মহানগরের প্রবর্তক মোড় হইতে গ্রেফতার করেন এবং ৪। মোঃ খোরশেদ আলম মোল্লা (৫১) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক হইতে গ্রেফতার করেন।
আসামী মোঃ আরিফ মোল্লা’কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ২টি পানি দিয়ে ধুয়ে তাহার বাসায় রাখে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আরিফ মোল্লা দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ছুরি ০২ (দুই)টি তাহার বাসার ডাইনিং টেবিনের নিচ হইতে এবং সেভেন গিয়ার ছুরি ০২(দুই)টি আসামীর বাসার ড্রেসিং টেবিলের ভিতর হইতে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উক্ত হত্যাকান্ডের ব্যাপারে আসামী মোঃ খোরশেদ মোল্লা ও তাহার ছেলে মোঃ আরিফ মোল্লা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে আদালত থেকে আমাদের প্রতিনিধি কে জানিয়েছে।।

শেখ শহীদুল হক বাবলু
প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫ । ৭:৫৫ পূর্বাহ্ণ