অদ্য ১৬ জুন ২০২৫ তারিখ ১১:২০-১২:৩০ ঘটিকা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক সাহেবের এর সভাপতিত্বে হিল ফ্লাওয়ার এর আয়োজনে “উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।
এসময় হিল ফ্লাওয়ার এর প্রজেক্ট সমন্বয় কারী জ্যোতি বিকাশ চাকমা সহ বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুরজিত দত্ত মহোদয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম আযম সাহেব
১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান মহোদয় ,
২নং ইউপি চেয়ারম্যান বাবু রামাচরন মারমা মহোদয়, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগন , পাড়া মৌজার প্রধানগন ও বিভিন্ন কারবারিসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

শেখ শহীদুল হক বাবলু।
প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৭:৩১ অপরাহ্ণ