যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা মদ ও চাকুসহ বেনাপোলে আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ১২:৪১ পূর্বাহ্ণ

অবশেষে আজ হস্পতিবার ( ১২ জুন) যশোরের রেল গেট এলাকার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আটক হয়েছে।

সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে ২ বোতল মদ ও ১টি বার্মিজ চাকুসহ আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানা গেছে, পিচ্চি রাজা যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকার মুজিবরের ছেলে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, সন্ত্রাসী পিচ্চি রাজা নামে কাউকে বিজিবি এখনো পর্যন্ত থানায় সোপর্দ করেনি।

জানা গেছে যশোর কোতয়ালি থানায় এই সন্ত্রাসী পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যাসহ আড়াই ডজনের বেশি মামলা রয়েছে। তাকে বেশ কয়েক মাস ধরে খুঁজছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন