চৌগাছাতে ধর্ষণের চেষ্টা, জাগরণী চক্রের কর্মী গ্রেফতার।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৪:৩৫ অপরাহ্ণ

যশোরের চৌগাছার নগরবর্ণী গ্রামের আরমিনা খাতুন (১৯) কে এনজিও কর্মী যশোরের সুজলপুর গ্রামের তাহের আলীর ছেলে মো: রমজান আলী ধর্ষণের চেষ্টা কালে এলাবাসীর হাতে আটক হন পরে পুলিশ তাহাকে উদ্ধার করে থানার হাজত খানাই আটক রাখেন

মোছাঃ আরমিনা খাতুন (১৯), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-নগরবর্ণি (বৃত্তি পাড়া), থানা-চৌগাছা, জেলা-যশোর,

মোঃ রমজান আলী (২৮), পিতা-মোঃ তাহের আলী, সাং-সুজলপুর, থানা-কোতয়ালী, জেলা- যশোর, মোঃ রমজান আলী চোগাছা থানাধীন পুড়াপাড়া বাজারস্থ জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে চাকরীর সুবাদে প্রায় ০৩ বছর পূর্বে মোছাঃ আরমিনা খাতুন, এর সহিত পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই সুবাদে মোঃ রমজান আলী  প্রায়ই মোছাঃ আরমিনা খাতুনের বসতবড়ীতে আসা যাওয়া করিত।

গত কাল (১০ জুন)তারিখ দুপুর অনুমান ০৩:০০ ঘটিকার সময়  মোঃ রমজান আলী, মোছাঃ আরমিনা খাতুনের বসতবড়ীতে এসে তাহার বাড়িতে কেহ না থাকার সুবাদে মোছাঃ আরমিনা খাতুনকে তাহার শয়ন কক্ষের বিছানার উপর ঝাপটিয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে এবং মোছাঃ আরমিনা খাতুনকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। তখন মোছাঃ আরমিনা খাতুনের ডাক চিৎকার শুনে  বাসতবাড়ীর বাইরে থাকা লোকজন এগিয়ে আসিলে  মোঃ রমজান আলী,  মোছাঃ আরমিনা খাতুনের বসতবাড়ীর শয়ন কক্ষ হইতে পালানোর চেষ্টা করেন। সেই সময় উপস্থিত স্থানীয়  গ্রামবাসী তাহাকে ও তার মোটরসাইকেল আটক করিয়া চৌগাছা থানা পুলিশকে সংবাদ দেয়।

এরপর চৌগাছা থানা ওসি মো: আনোয়ার হোসেন এর নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ইং  ১0/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকার সময় মোছাঃ আরমিনা খাতুনকে ও  মোঃ রমজান আলীকে গ্রামবাসীর কবল হইতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উভয় পক্ষ বলেন ওসি আনোয়ার হোসেন মেয়েকে নষ্ট করার অপরাধের কারণ এ উভয় পক্ষকে পারিবারিক ভাবে বিয়ের জন্য প্রস্তাব দেন কিন্তু ধর্ষক এর মা মেনে নিতে অস্বিকার করেন

ধর্ষক রমজান আলী গত ৩ বছর ধরে এমন অপকর্মের সঙ্গে একাধিকবার জড়িত বলে জানা গেছে, মেয়েদের কে মিথ্যা প্রলোভন দেখায়ে অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করেছেন, এমনকি আরমিনা খাতুন কে একাধিকবার ধর্ষণ করেছেন এই রমজান আলী পরে মেয়ে সবাইকে বলে দিবে এই ভয়ে আরমিনা কে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়, ওই এলাকায় এনজিওর কর্মী হিসেবে সে খোঁজ রাখে কখন তার বাড়ির লোকজন বাইরে যাই আর সুযোগ কাজে লাগাতে সে আবারও ধর্ষণ চেষ্টা করে

উক্ত ঘটনাকে কেন্দ্র করে মোঃ আরমিনা খাতুন চৌগাছা থানায় একটি মামলা করে। যাহার পরিপেক্ষিতে আসামি মোঃ রমজান আলীকে চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে পরে ওই মেয়ের পক্ষ থেকে মামলা দায়ের করেন, আজ (১১ জুন) পুলিশ আসামি রমজান আলীকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান আটককৃত মোটর সাইকেল অন্যান্য জব্দ কৃত মালামাল পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষকে মীমাংসহার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ছেলে পক্ষ মেয়ে কে মেনে নিতে রাজি নয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন