চৌগাছাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ । ৯:১০ অপরাহ্ণ

আজ (১০ জুন )তারিখ অনুমান বেলা ৩:৩০ ঘটিকার সময় । যশোর জেলার চৌগাছা থানাধীন মুক্তদাহ তুলা ফ্যাক্টরির পাশে জগদীশপুর  টু কোটচাঁদপুরগামী পাকা রাস্তা উপরে।

সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।সাহিদা বেগম (৬০), পিতা- মৃত: কাশেম আলী, স্বামী – মৃত: বিশারদ মন্ডল, সাং-রাজাপুর(পূর্বপাড়া), থানা- চৌগাছা, জেলা- যশোর। সাহিদা বেগমের মেয়ের বাড়ি জগদীশপুর গ্রাম হতে ভ্যান যোগে অপর মেয়ের বাড়িতে ফেরার সময় পথিমধ্যে জগদীশপুর পোল্ট্রি ফার্মের পাশে আসলে তার শরীর খারাপ হয়। তখন সাহিদা বেগমের  সাথে থাকা মেয়ে ময়না(৩৫), স্বামী- ইউসুফ আলী কে  ধরতে বলেন। মেয়ে ময়না ধরার আগেই উপরে বর্নিত ঘটনাস্থলে সাহিদা বেগম ভ্যান হতে রাস্তায় পড়ে যায়। তখন সাহিদা বেগমের মেয়ে সহ স্থানীয় জনগণ  দ্রুত সাহিদা বেগমকে বেলা ১৭:৪৫ ঘটিকায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ  তাকে মৃত ঘোষণা করেন। সাহিদা বেগম এর মৃত দেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন