চট্টগ্রামএর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড.মুহাম্মদ ইউনুস মহোদয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন
এ উপলক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।
এ সময় তিনি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদেরকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি নিরাপত্তা ডিউটি সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুুজ্জামান আকতার ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেখ বাবলু
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ১:৫৫ পূর্বাহ্ণ