ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে ও রাজধানী অন্য কোন সড়কে ব্লকেড না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার ভোরে (১০ মে)হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান। এসময় তিনি সারাদেশে সবাইকে গণজমায়েত ও সমাবেশ করার জন্য বলেছেন।
তিনি বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা ও সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। স্বতঃস্ফূর্ত ভাবে জেলাগুলোতে জমায়েত করুন, সমাবেশ করুন। ব্লকেড খুলে দিন।
একইসঙ্গে তিনি তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া, সারাদেশের জুলাই স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

শামীম
প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ১২:০৭ অপরাহ্ণ