নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম (জয়) হল মানবতার ফেরিওয়ালা! তিনি যোগদান করার পর থেকে একের পর এক জনকল্যান মূলক কাজ করে চলেছেন। তার কাজের জন্য উপজেলা বাসির কাছে খুবই জনপ্রিয় একজন ভালো অফিসার হিসাবে বিবেচিত।
তার কল্যানময় মনোভাবের ধারাবাহিকতায় আজ বৃষ্পতিবার মুড়াপাড়া ইউনিয়নের মাসিমপুর গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন, যিনি একটি পা হারিয়ে দীর্ঘদিন চলাচলে অক্ষম ছিলেন, তার আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন এই মানব দরদী উপজেলা কর্মকর্তা।
মো: সাইফুল ইসলাম মহাদয় বলেন এই রূপগঞ্জ উপজেলা প্রশাসন, সর্বদা জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

আহাম্মেদ নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১২:৪১ পূর্বাহ্ণ