যশোর জেলার চৌগাছা থানাধীন ০৭ নং পাতিবিলা ইউনিয়ন এর মুক্তদাহ গ্রামে অভিযুক্ত মোঃ মিজানুর রহমান (৫৫), পিতা- মৃত করিম বক্স এর বসত বাড়ির ঘরের মধ্যে, ০৮ বছরের শিশু ধর্ষণ হয়
(১১ জুন)তারিখ আনুমানিক ০৩.৪০ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন ০৭ নং পাতিবিলা ইউনিয়ন এর মুক্তদাহ গ্রামে “মুক্তদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (০৮ ) পিতা-জাহাতাব উদ্দীন কে একই গ্রামের প্রতিবেশী মোঃ মিজানুর রহমান (৫৫), পিতা- মৃত করিম বক্স এর বসত বাড়ির ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। উক্ত সময় ইয়াসমিন ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ইয়াসমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৫.০৫ ঘটিকায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। ইয়াসমিনবর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসারত অবস্থায় আছে। ডাক্তার সুরাইয়া পারভিন(আর.এম.ও) ইয়াসমিনের চিকিৎসাকরছেন বলে জানা যায়। বতর্মানে ইয়াসমিন অবস্থা আশঙ্কাজনক। উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে চৌগাছা থানা ওসি মো: আনোয়ার হোসেন এর নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়াপুলিশ ঘটনাস্থল হইতে অভিযুক্তকে হেফাজতে নেন। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৮:০৪ অপরাহ্ণ