​মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি ‘চাটগাঁইয়‍্যা নওজোয়ান’-এর বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ১:৪৭ অপরাহ্ণ
https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন ‘চাটগাঁইয়‍্যা নওজোয়ান’। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল-এর সঞ্চালনায় সভায় সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জামাল আহমদ বলেন:
​”লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অহংকার। শহীদদের সেই মহান আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই ‘চাটগাঁইয়‍্যা নওজোয়ান’ সামাজিক ও মানবিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”
​

বিজ্ঞাপনের জন্য কল করুন

এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— আনোয়ার হায়দার রাজিন, মোহাম্মদ মঞ্জুর আলম, আবুল কালাম, আফরোজ সুলতানা শিউলি, মাহবুবুর রহমান সাগর, আঁচল চক্রবর্তী, দোস্ত মোহাম্মদ, সহিদুল হক চৌধুরী, ইলিয়াছ ইলু, মোঃ আক্তার, মোঃ এম.ডি সাগর, শ্রাবন্তী শুকলা, মিম চৌধুরী এবং রুপনা দাশ।
​

বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
০১৮৩০ ৩৯৩৪৩৯

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরিশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের মাহবুবুর রহমান সাগর।
​

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন