আজ বিলাইছড়িতে ব্যালটে ভোটদান ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত।

মো: মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৪:০৯ অপরাহ্ণ

২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খাঁন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের সামনে ব্যালটে ভোটদানের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়, যার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে এই প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করে তোলা। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম এবং বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন