বিলাইছড়ির কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি,রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ । ৪:০২ অপরাহ্ণ

আজ রবিবার (৬জুলাই)২০২৫ইং তারিখে দুপুর ১২:৩০ ঘটিকায় বিলাইছড়ির কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আল মাহমুদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো: মাহমুদ হোসাইন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো: মিনহাজ মোর্শেদ, কেংড়াছড়ি বাজার জামে মসজিদের খতিব, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মো: কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন ও কেংড়াছড়ি ২নং ওয়ার্ড মেম্বার মো: মহর আলী।

এসময় নেতাকর্মীরা, ওয়ার্ড মেম্বার এবং একালাবাসি জেলা সদস্যকে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং জেলা সপর্যায়ক্রমে তা বাস্তবায়নে প্রতিশ্রুতির আশ্বাস দেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন