ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।ভোটের সামগ্রী চাহিদা, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
১৫ এপ্রিল,মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন ভবনে বৈঠক শেষে সচিব জানান, বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কী পরিমাণ কাগজ লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণের সময় নিয়ে আলোচনা হয়েছে।ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকেটা ও মুদ্রণ কাজ ভোটের আগে ৪ মাসের মধ্যে করার প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়।
আখতার আহমেদ বলেন, নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সে জন্য কাজগুলো গুছিয়ে রাখা।তিনি বলেন, পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে।জানা গেছে যে, ৩ মাস থেকে ৪ মাস সময় লাগে। নির্বাচনের তারিখ ও নির্বাচনের সিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে, তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড হিসাবটা থাকে।
জানা গেছে, সংসদ নির্বাচনে ২১ প্রকার ফরম, ৫ প্রকার পরিচয়পত্র, ১৭ প্রকার প্যাকেট, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ও নির্দেশিকা সহ অনেক কিছু মুদ্রণ করতে হয়।
ইসি সচিব বলেন, আসন্ন নির্বাচনে কাগজ কী পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া, আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।লিড টাইম হিসেবে মোটামুটি ৩ মাস সময় লাগে বলে সভায় জানানো হয়েছে।

শামিম ঢাকা
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ১১:২২ অপরাহ্ণ