চেক জালিয়াতি মামলায় চৌগাছার আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আঃ মান্নানের ৮ মাসের জেল।
চেক জালিয়াতি মামলায় যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ১নং ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের ৮ মাসের জেল হয়েছে।
সোমবার ০৬ অক্টোবর,যশোর জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আইরিন সুলতানার কোর্টে এই রায় প্রদার করা হয়।
মামলার বাদি সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফরা গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল মান্নান। তিনি ৪০৬ দশমিক ৭৬ শতাংশ জমি বিক্রয় করার জন্য উপজেলার মাশিলা গ্রামের মৃত গজবফর হোসেনের ছেলে মো: শামছুল আলমের সাথে কথা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে সমুদয় জমি ১ কোটি ৪৭ লক্ষ ৭৪ হাজার ৯৭০ টাকায় বিক্রির সিদ্ধান হয়।
সেনুযায়ী আব্দুল মান্নান ক্রেতা মো: শামছুল আলমের ঢাকা ব্যাংকে আব্দুল মান্নানের বন্ধকীকৃত জমি ক্রয়ে জন্য ব্যাংক ও আব্দুল মান্নানের সাথে বিগত ২৩/১০/২০২৩ সালে চৌগাছার তেতুলবাড়িয়া মৌজার ৪০৬ শতক জমি ক্রয়ের একটি চুক্তিপত্র সম্পাদন করেন। নগদে ৭ লাক্ষ টাকা বায়না গ্রহন করেন। কোন কারনে তিনি যদি জমি রেজিষ্ট্র করতে ব্যার্থ হন তাহলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭ রাখ টাকার একটি চেক জমি গ্রহিতাকে প্রদান করেন। ওই চেকের মাধ্যমে টাকা ব্যাংক থেকে তুলে নিবেন।
কিন্তু সময় পার হলেও আব্দুল মান্নান জমি রেজিষ্ট্রি এমনকি টাকা ফেরত দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন। কোন উপায় না পেয়ে মামলার বাদি শামছুর আলম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে ৩১/০২/২৪ তারিখের চেক ডিজঅনারের মামলা করেন। প্রায় দুই বছর মামলা চলার পর সোমবার বিজ্ঞ আদালত আসামী আব্দুল মান্নানকে ৮ মাসের জেল ও ৭ লাখ টাকা ফেরতের রায় ঘোষনা করেন।
মামলার বাদি মো: শামছুল আলম রাযের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি দীর্ঘদিন চলে আসছে। আসামী আব্দুল মান্নান মামলা স্থগিতের জন্য মহামান্য হাইকোর্টে রিট করেন। হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় যশোর জেলা ও দায়রা জজ জজের যুগ্ম জজ আদালত-১ আইরিন সুলতানা তার বিরুদ্ধে বন্ধ হিসেবের চেক প্রদান ও সময়মত সম্পত্তি রেজিষ্ট্রেশন করে না দেওয়ায় উভয় পক্ষের যুক্ততির্ক শেষে আসামী আব্দুল মান্নানকে ৮ মাসের জেল ও ৭ লাখ টাকা ফেরত প্রদানের রায় ঘোষনা করেন। আমি এই রায়ে খুশি তবে দ্রুত বাস্তবায়ন চাই।
এপিপি : মোঃ রবিউল ইসলাম খোকন ও মৌলুদা পারভীন এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন