চৌগাছায় সরকারি ছুটির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি, ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে
চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভাস্থ চৌগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৮-৩০০ গত ইং-০২/০৬/২০২৫ তারিখ ঈদুল -আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ (একুশ) দিন বন্ধ ঘোষনা হয়। দীর্ঘদিন উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পরে সহকারী শিক্ষক মোঃ মুজিবুল ইসলাম প্রতিষ্ঠানের ঝাড়ুদার হৃদয় এর নিকট থেকে চাবি নিয়ে ইং-২৪/০৬/২০২৫ তারিখ সকল অনুমান ০৮:৪৫ সময় বিদ্যালেয় যায়।
প্রথম ও দ্বিতীয় তলা ভবনের ছয়টি কক্ষের তালা খুলিয়া উক্ত রুম ছয়টির মধ্যে প্রবেশ করে সহকারী শিক্ষক মোঃ মুজিবুল ইসলাম দেখেন উক্ত কক্ষে লাগানো সিলিং ফ্যান, যাহার আনুমানিক মূল্য-৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা এবং অপর আরেকটি ভবন থেকে ২৩ জোড়া বেঞ্চ, ০৫টি স্টিলের গামলা, ২৫ পিচ চামচ, ২৪টি কাচের গ্লাস, ১২টি কড়ির প্লেট, ০১টি পিতলের ঘন্টা, ০১টি ল্যাপটপের স্প্রিন, যাহার সর্বমোট মূল্য অনুমান-১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। মোঃ সাজেদুর রহমান রকি উক্ত প্রতিষ্ঠানের ঝাড়ুদার হৃদয় এর নিকট থেকে চাবি নিয়ে তালা খুলে চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে তাকে ফোন করিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানের চুরি হওয়ার বিষয়টি চৌগাছা উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার’কে অবগত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
এ বিষয় প্রধান শিক্ষক জানান আমাদের ধারনা ইং-০২/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকা হইতে ইং-২৪/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময় মোঃ সাজেদুর রহমান রকি উক্ত প্রতিষ্ঠানের ছয়’টি রুমের তালা খুলিয়া উল্লেখিত মালামাল গুলো চুরি করিয়া নিয়ে গিয়াছে। পরবর্তীতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া থানায় আসিয়া লিখিত এজাহার দায়ের করেন।

কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আপনার মতামত লিখুন